শুক্রবার, ১১:০৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

অবশেষে দেখা মিলল সিয়ামের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

অনেক দিন ধরেই সিয়াম আহমেদের নতুন কোনো কাজের খবর পাওয়া যাচ্ছিল না। কেউ কেউ তো এমনও বলছিলেন, সিয়ামের হাতে নতুন কাজ নেই! তবে গতকাল মঙ্গলবার রাতে জানা গেলো, নতুন কাজ নিয়ে আসছেন হালের জনপ্রিয় এই চিত্রনায়ক। প্রকাশ্যে এসেছে তার নতুন সিরিজের পোস্টার। যেখানে এই অভিনেতাকে চেনা দায়!

সরু গোঁফ, সিঁথি করা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা আর গায়ে সাদামাটা শার্ট-এমন অবতারে এর আগে কখনও দেখা যায়নি সিয়ামকে। আর এই ব্যতিক্রম রূপে তাকে পর্দায় আনছেন নির্মাতা ভিকি জাহেদ। সিরিজের নাম ‘টিকিট’। এর পোস্টারে সিয়ামের পাশাপাশি দেখা গেছে মনোজ প্রামাণিক ও সাফা কবিরকেও।

সিয়াম বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম সালেক। চরিত্রটা আমি ঠিক কতখানি করতে পারব, সেটা নিয়ে বেশ সংশয় ছিল আমার মাঝে। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলেন। সাহস দিয়েছেন। ওনার কারণেই আমি সালেক চরিত্রটা করতে পেরেছি।’

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমি ঠিক যেরকম কাজ করি, এটা তার থেকে আলাদা। এটা স্যাটায়ার, ব্ল্যাক কমেডি এবং থ্রিলারের মিশেল। কমেডি জনরা নিয়ে কাজ করিনি তাই একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। দর্শকরা মজা পাবেন। প্রত্যেকটি চরিত্রকেই একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাদেরকে আগে কেউ এভাবে দেখেনি। প্রত্যেকেই বেশ ভালো করেছেন।’

জানা গেছে, ৬ পর্বের এই সিরিজে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভনসহ অনেকে। এটি নির্মিত হয়েছে আলোচিত লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে। শিগগিরই ‘টিকিট’ ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে আসবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com