বৃহস্পতিবার, ০৩:১২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

৫ মামলায় জহির উদ্দিন স্বপনের জামিন আবেদন গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

বিগত ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক ৫ মামলায় জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বরিশাল-১ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার রাজ পরিবারের একমাত্র প্রতিদ্বন্দ্বী সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের আস্থার আশ্রয়স্থল বিএনপি মিডিয়া সেল এর আহবায়ক জহির উদ্দিন স্বপনের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪, রুলসহ এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় জনাব স্বপনের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা দায়েরকৃত ৭টি মামলা বর্তমানে সিএমএম আদালতে বিচারাধীন। এর মধ্যে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারান্তরীন রাখা হয়েছে। বাকী মামলায় তাঁকে গ্রেপ্তার না দেখানোর কারণে নিম্ন আদালত জামিন আবেদন গ্রহণ করেননি। এ অবস্থায় জামিন আবেদন গ্রহণ করে আইন অনুসারে তা নিষ্পত্তি করতে সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com