শনিবার, ০৮:২৬ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

যেকোনো ধরনের সহিংসতা ক্ষমার অযোগ্য : বাংলাদেশ প্রসঙ্গে জাতিসঙ্ঘ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

বাংলাদেশে নির্বাচনের আগে ট্রেনে আগুনসহ যেসব নাশকতার ঘটনা ঘটেছে, তা ক্ষমার অযোগ্য বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে নির্বাচনের সময় ‘বিএনপির নাশকতা’র বিষয়ে মন্তব্য করতে বলেন।

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, নির্বাচন সম্পর্কে আপনার এক সহকর্মী আমাদের প্রশ্ন করেছিলেন। আমরা যা বলেছি তা পুনরাবৃত্তি করব, আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখান করতে এবং সমস্ত মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান করার আহ্বান জানাই।

পরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করেন, গণতান্ত্রিক আন্দোলনের আড়ালে মানুষ হত্যা, বাস ও ট্রেনে আগুন দেয়াকে কি জাতিসঙ্ঘ মানবাধিকার লঙ্ঘন বলে মনে করে?

জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেই না, সেটা যেই করুক না কেন।

গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে চলন্ত অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো ১০ জন।

এর আগে গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com