বৃহস্পতিবার, ০৭:৫১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

কুয়াশার চাদরে মুড়িয়ে ঢাকা, তাপমাত্রা আরো কমেছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১২৮ বার পঠিত

রাজধানী ঢাকা আজ কুয়াশার চাদরে মুড়িয়ে আছে। বেলা ১১টায়ও সূর্যের দেখা নেই। আকাশ মেঘলা। শীত আবারো জেঁকে ধরেছে নগরবাসীকে। গতকাল সূর্য উঁকি দেয়ায় আগের কয়েদিনের কনকনে ঠাণ্ডার থেকে কিছুটা মুক্তি মিলেছিল। কিন্তু আজ সকাল থেকেই শীতের তীব্রতা বেড়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল সোমবারের তুলনায় আজ মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বেড়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। সোমবার বরিশালে ছিল সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com