শনিবার, ০১:৩৮ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ ট্রাম্পকে ইরানে ফের হামলায় রাজি করায় ইসরায়েলের যে গোয়েন্দা তথ্য হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি দাঁড়াল ৭৫০ জনে বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা শেখ হাসিনা দেশে ফিরবে কেবল ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণার শর্তে নতুন আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রজব মাসের মর্যাদা ও দোয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

রজব মাসের আগমন ঘটেছে। রজব মাস বিশেষ গুরুত্ব ও সম্মানের মাস। ইসলামে যে মাসগুলোকে বিশেষ সম্মান ও মর্যাদার বলে ঘোষণা করা হয়েছে, রজব তার অন্তর্ভুক্ত।

আল্লাহ তায়ালা ১২ মাসের মধ্যে চারটি মাসকে ‘আশহুরে হুরুম’ তথা সম্মানিত মাস ঘোষণা করেছেন। পবিত্র কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি, আসমানগুলো ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি মাস সম্মানিত, এটিই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না।’ (সূরা তাওবাহ : ৩৬)
এই চারটি সম্মানিত মাসের একটি হলো রজব। রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘বারো মাসে বছর। তার মধ্যে চারটি মাস সম্মানিত। তিনটি ধারাবাহিক- জিলকদ, জিলহজ, মহররম আর চতুর্থটি হলো রজব, যা জুমাদাল উখরা ও শা’বান মাসের মধ্যবর্তী মাস।’ (সহিহ বুখারি : ৪৪৭৫)

উলামায়ে কেরাম বলেছেন, ‘আশহুরে হুরুমের এই বৈশিষ্ট্য রয়েছে যে, এসব মাসে ইবাদতের প্রতি যতœবান হলে বাকি মাসগুলোতে ইবাদতের তাওফিক হয়। আর আশহুরে হুরুমে কষ্ট করে গুনাহ থেকে বিরত থাকতে পারলে অন্যান্য মাসেও গুনাহ পরিহার করা সহজ হয়।’ (মাআরিফুল কুরআন ৪/৩৭২)

রজব মাসের একটি বিশেষ আমল হলো, এ মাস যখন শুরু হতো, নবীজী সা: দোয়া পড়তেন এবং আশপাশের মানুষকে পড়তে বলতেন। পুরো রজব ও শা’বান মাসজুড়ে নবীজীর পবিত্র জবানে যে দোয়া উচ্চারিত হতো, সাহাবায়ে কেরামের বর্ণনায় হাদিসের কিতাবে আমরা সেই বরকতীয় দোয়া পাই। নবীজী বলতেন- ‘হে আল্লাহ! আপনি আমাদেরকে রজব ও শা’বান মাসের বরকত দান করুন ও আমাদেরকে রমজান মাসে পৌঁছে দিন। (বাইহাকি, শুয়াবুল ইমান : ৩৮১৫)

রজব মাসকে রমজানের আগমনী সংবাদদাতা মাসও বলা হয়েছে। এ মাস থেকেই রমজানের প্রস্তুতি নেয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। নবীজী সা: অন্যান্য মাসের তুলনায় রজব ও শা’বানে বেশি ইবাদত করতেন এবং প্রচুর নফল সিয়াম রাখতেন। আল্লাহ তায়ালা আমাদের সেই তাওফিক দান করুন।

লেখক :

  • হুমায়ুন কবীর

শিক্ষার্থী, দাওরায়ে হাদিস, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদ মাদরাসা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com