সোমবার, ০৩:২৬ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯ অভিনয়ে ফিরলেন পরীমনি সমাজে দয়া ও ক্ষমার শিক্ষা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

এবার বাংলাদেশে আসছেন হৃতিক-দীপিকা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

‘ফাইটার’ এর মাধ্যমে এবার বাংলাদেশে আসছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। সব ঠিক থাকলে, বিশ্বের সঙ্গে একই দিনে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন।

সংবাদ মাধ্যম অনুযায়ী, বর্তমানে অনন্য মামুন অবস্থান করছেন ভারতে। সেখান থেকেই সিনেমাটির মুক্তির ব্যাপারে আশাবাদ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন, ‘এই প্রথম বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি ছবি থ্রিডি ও টুডি একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন।’

এর আগে, বাংলাদেশে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’।

ফাইটার দিয়েই প্রথমবার জুটি হিসেবে পর্দায় আবির্ভূত হচ্ছেন হৃতিক-দীপিকা। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com