শনিবার, ০৯:০৭ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিতর্কের মুখে নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হলো সিনেমাটি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পঠিত

ভারতে সিনেমা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত বছরই দেশটিতে প্রবল বিতর্ক তৈরি হয় ‘পাঠান’ ও ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে। বিতর্কের ভয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো অনেক হিসাব–নিকাশ করে সিনেমা মুক্তি দেয়। তাতেও শেষ রক্ষা হলো না। প্রবল বিতর্কের মুখে নেটফ্লিক্সে মুক্তির পরও সরিয়ে নেওয়া হলো দক্ষিণি সিনেমা ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় নিলেশ কৃষ্ণার ড্রামা ঘরানার সিনেমাটি। পরিচালক নিলেশের প্রথম সিনেমা এটি। নয়নতারা, জয়, সত্যরাজ অভিনীত সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। তবে গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর বেশিসংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ে সিনেমাটি। বিতর্কটা শুরু হয় এর পরই।
দর্শকের একাংশ ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনেছেন। তাঁদের বক্তব্য, ছবিটিতে আপত্তি করার মতো অনেক বিষয়ই আছে। কারণ, এখানে ‘লাভ জিহাদ’কে উসকে দেওয়া হয়েছে।

ছবির গল্প অন্নপুরাণী নামে উচ্চাভিলাষী নারীকে নিয়ে। যে একটি রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। তার স্বপ্ন ভারতের সেরা শেফ হওয়া। এক বন্ধুর সাহায্যে সে নিজের স্বপ্ন পূরণের পথে ছোটে। ছবির মূল বক্তব্য, খাবারের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। তবে প্রতিবাদকারীদের বক্তব্য, ছবিতে রামকে আমিষভোজী হিসেবে দেখানো হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

হিন্দু সেবা পরিষদ নামের একটি গোষ্ঠী ভারতের মধ্যপ্রদেশের ছবির অভিনেত্রী নয়নতারা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।

‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’ সিনেমার পোস্টার। আইএমডিবি
এ ছাড়া অভিযোগ করা হয়েছে মুম্বাইয়েও।

প্রবল বিতর্কের মধ্যে ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জি স্টুডিওজ এর মধ্যেই দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিতর্কিত দৃশ্যগুলো সরিয়ে ছবিটি পুনরায় মুক্তি দেওয়া হবে। তবে এ বিষয়ে ছবির প্রধান অভিনেত্রী নয়নতারার বক্তব্য পাওয়া যায়নি।

‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’ সিনেমার পোস্টার। আইএমডিবি
ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে নেটফ্লিক্সের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, তবে সিনেমাটি প্রত্যাহার করে নেওয়া প্রসঙ্গে প্ল্যাটফর্মটি কোনো বক্তব্য দেয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com