মঙ্গলবার, ১১:৫৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সবুজবাগে যুবককে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১২৫ বার পঠিত

রাজধানীর সবুজবাগ থানার ওহাব কলোনি মাদ্রাসা মসজিদ এলাকায় নাদিম হোসেন (২৮)  নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার রাতে এই ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ওহাব কলোনির মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া ফাজিল মাদ্রাসা এলাকা থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আমরা স্বজনের কাছ থেকে জানতে পেরেছি নিহত নাদিম বাক প্রতিবন্ধী গতকাল সে তার ভাইয়ের বাড়িতে বেড়াতে আসলে ঐ এলাকার অজ্ঞাতনামা সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ময়নাতদন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে, নিহতের দুলাভাই আলমাস জানান নাদিম গাউছিয়া কালীবাড়ি এলাকায় থাকেন। গতকাল তার ভাই রিয়াজের বাসায় বেড়াতে আসে রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলেই মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com