সোমবার, ০৭:০৬ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায় ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার আ. লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার এলএনজি টার্মিনালের বিকল্প কুয়াকাটা ক্যাঙারু কোর্টের মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

ইথিওপিয়ায় জাতিগত হামলায় নিহত ২৩০!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৪০ বার পঠিত

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে জাতিগত হামলায় অন্তত ২৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের বেশির ভাগই আমহারা জাতিগত গ্রুপের সদস্য। হামলার জন্য ওরোমো লিবারেশন আর্মিকে (ওএলএ) দায়ী করা হচ্ছে।

দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহতের সংখ্যঅ ২৩০-এর বেশি হবে। ওরোমিয়ার আঞ্চলিক সরকার হামলার কথা স্বীকার করলেও হতাহতের কোনো সংখ্যা দেননি। এ ব্যাপারে আদ্দিস আবাবার কেন্দ্রীয় সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গিমবি কাউন্টির অধিবাসী আবদুল-সাইদ তাহির বার্তা সংস্থা এপিকে বলেন, আমি ২৩০টি লাশ গুণেছি। আমার জীবনে বেসামরিক নাগরিকদের ওপর এর চেয়ে ভয়াবহ হামলা আর দেখিনি। তিনি অল্পের জন্য শনিবারের হামলা থেকে রক্ষা পেয়েছেন।

তিনি বলেন, আমরা নিহতদেরকে গণকবরে দাফন করেছি। আমরা এখানে লাশ খুঁজছি। তবে তিনি আশঙ্কা করছেন, আবারো হামলা হয়ে থাকতে পারে।

শামবেল নামের অপর প্রত্যক্ষদর্শীও আবারো হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি বলেন, প্রায় ৩০ বছর আগে পুনঃবসতি স্থাপনের একটি কর্মসূচির আওতায় জাতিগত আমহারারা এই এলাকায় বসতি স্থাপন করে। তারা এখন ‌’মুরগির মতো হত্যা’ করছে।

আবুল হাসান নামের একজন বলেন, ‘আমার পুরো পরিবার নিহত হয়েছে। কাউকে রেহাই দেয়া হয়নি।’ তিনি ঘটনাস্থলে না থাকায় রক্ষা পেয়েছেন।

তিনি বলেন, তিনি প্রায় ৩০০ লাশ পাওয়ার কথা শুনেছেন। দুটি গ্রামের লাশ এখনো সংগ্রহ করা হয়নি। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এর আগে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমদ হামলার কথা জানান। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

হামলার জন্য ওএলএকে দায়ী করা হলেও তাদের মুখপাত্র আদা তারবি বলেন, এই অভিযোগ ঠিক নয়। বরং সরকারই হামলা চালিয়ে তাদের ওপর দায় চাপাচ্ছে।
ইথিওপিয়ায় কয়েক বছর ধরেই জাতিগত সহিংসতা চলছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com