শনিবার, ১২:৩৫ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

‘ভারতের অন্যায়ের প্রতীক হয়ে উঠছে বুলডোজার’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৩৮ বার পঠিত

ভারতে মুসলিমদের নিপীড়নে অন্যায়ের প্রতীক হয়ে উঠেছে বুলডোজার। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের বরাতে ডেইলি জং এক প্রতিবেদনে জানায়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে বুলডোজার ব্যবহার করছে। বিজেপি মুসলমানদের সম্পত্তি ধ্বংস করতেও বুলডোজার ব্যবহার করছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে আরো যোগ করে, অবৈধ স্থাপনার অভিযোগে এলাহাবাদে মুসলিম রাজনৈতিক কর্মী জাভেদ আহমেদের বাড়ি ভেঙে দেয়া হয়েছে।

ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদকারীদের মূল পরিকল্পনাকারী হওয়ার অভিযোগে জাভেদকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সমালোচকরা বলেন, জাভেদ আহমেদের বাড়ি ভেঙে তাকে শাস্তি দিয়েছে বিজেপি সরকার।

ভারতের সাবেক বিচারক ও আইনজীবীরাও বিজেপির বুলডোজার ব্যবহারের নিন্দা করেন। দেশটির সাবেক বিচারক ও আইনজীবীদের অনেকেই মুসলিমদের নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আদালতের কাছে দাবিও জানান।

সূত্র : ডেইলি জং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com