শুক্রবার, ০৯:৫৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রাজউকের ১০ কাঠা প্লট পাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পঠিত

বছরের শেষ দিকে ‘মুজিব’ সিনেমায় অভিনয় দিয়ে আলোচনায় ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় শুভর ১ টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়টাও বেশ আলোচিত ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় শুভকে আলাদা একটা জায়গা করে দিয়েছে। এই ঢালিউড তারকাও বিভিন্ন সময়ে বলেছেন, তাঁর আর সিনেমা না করলেও আফসোস থাকবে না। দীর্ঘ সময় ধরে ছবিটির সঙ্গে লেগে থেকে শুভ তাঁর কাজের মাধ্যমে তা প্রমাণও করেছেন। এই অভিনেতা হঠাৎ আবার খবরের শিরোনামে এলেন। তবে নতুন কোনো ছবিতে অভিনয় দিয়ে নয়, এবার তিনি খবরের শিরোনাম হলেন সরকারের সংরক্ষিত জায়গায় ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ পেয়ে।

রাজউক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন আরিফিন শুভ।

আরিফিন শুভ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে এই বরাদ্দ দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।

রাজউক সূত্রে এ–ও জানা গেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন এলে রাজউকের বোর্ড সভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদিত হয়।

আরিফিন শুভ

প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেওয়া হয়। কারণ, পূর্বাচল ছাড়া এখন প্লট দেওয়ার মতো আর কোনো জায়গা নেই।
এদিকে একই সময়ে চলচ্চিত্র প্রযোজক লিটন হায়দারের নামে ৩ কাঠা জমি বরাদ্দ দিয়েছে রাজউক। এই প্রযোজক ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’ ছবিটি প্রযোজনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com