শনিবার, ০২:৪৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ।

নিহতরা হলেন- ঘোষপালা গ্রামের আবদুস সাত্তারের ছেলে জামাল উদ্দিন (৩৫) ও তার দুই মেয়ে ফাইজা (৬), আনিকা (৪) ও জামাল উদ্দিনের বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৬৫)।

জানা গেছে, আজ বিকেলে নিজ বসতঘরে জামাল অটোরিকশার ব্যাটারি চার্জ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। জামালের চিৎকার শুনে তার দুই মেয়ে ফাইজা ও আনিকা ছুটে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় ছেলে ও নাতনিদের বাঁচাতে বৃদ্ধা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে তাদের ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। খবর পেয়ে নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

ওসি আবদুল মজিদ বলেন, ‘মৃত জামাল উদ্দিনের আরও একটি নাবালক কন্যা শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এদিকে খবর পেয়ে নির্বাচনী প্রচারণা রেখে ওই এলাকার বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন ঘটনাস্থলে আসেন এবং সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com