শুক্রবার, ০৯:৫৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নতুন বছরে নতুন চমক বলিউড বাদশার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

সদ্যই মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত এই বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’। পাঠান, জওয়ানের মতো না হলেও বক্স অফিসে ভালোই ব্যবসা করছে সিনেমাটি।

রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমার সঙ্গে সঙ্গে কিং খানের দুর্ধর্ষ ২০২৩ সালটা শেষ হলো। এবার সবাই মুখিয়ে আছে তিনি ২০২৪ সালে কী কী উপহার দেন, সেই দিকে। তার মধ্যেই উসকে গেল জল্পনা। ধুম ৪-এ নাকি দেখা যাবে কিং খানকে।

নতুন বছর আসতে না আসতেই শাহরুখ খানকে নিয়ে তার ভক্তদের শুরু হয়ে গিয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় নানা থিওরি দেখা যাচ্ছে যেখানে কিং খান ভক্তরা দাবি করছেন যে তাকে নাকি ধুম ৪ সিনেমাতে দেখা যাবে। বর্তমানে এক্স-এও (আগের টুইটার) ট্রেন্ডিংয়ে আছে এ আলোচনা। সেখান থেকেই ভক্তদের দাবি, ধুম ফ্র্যাঞ্চাইজির আগামী সিনেমা ধুম ৪-এর জন্য শাহরুখ খান একেবারে আদর্শ।

যদিও কেউ কেউ আবার বলছে যে শাহরুখ না, এই ছবির জন্য আরআরআর খ্যাত অভিনেতা রাম চরণ ঠিক। তার কাছেই নাকি এই সিনেমার অফার গিয়েছে। তবে আরেক দলের দাবি যশরাজ ফিল্মসের নাকি এই সিনেমাটি নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে শাহরুখের সঙ্গে। এমনকি সিনেমার ঘোষণাও নাকি শীঘ্রই করা হবে।

মাঝে একবার শোনা গিয়েছিল যে সালমান খানকে নাকি ধুম ৪-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে। কিন্তু সেসব গুজবকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। এখন দেখার পালা এটাই যে সোশ্যাল মিডিয়ায় যে চর্চা চলছে সেটা ঠিক কিনা। শাহরুখকে এবার চোরের ভূমিকায় দেখা যাবে নাকি অন্য কাউকে, সেটা সময়ই বলবে।

শাহরুখ খান অভিনীত শেষ সিনেমা ডানকি ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এই সিনেমাটির পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। কিং খান ছাড়া অভিনয়ে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com