শুক্রবার, ১২:২৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

রণবীরের বিরুদ্ধে থানায় অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

রণবীর কাপুরের নামে থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি ধর্মীয় আবেগে আঘাত করেছেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দস্তান টাইমসের খবরে জানা যায়, সম্প্রতি তার বড়দিন উদযাপনের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। থানায় তার নামে বুধবার অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় তিওয়ারি নামের এক ব্যক্তি। সঙ্গে ছিলেন তাঁর দুই উকিল আশিষ রাই এবং পঙ্কজ মিশ্র।

বড়দিন উপলক্ষে কাপুর পরিবারে প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিবারের অন্যান্যদের সঙ্গে মেয়ে রাহাকে নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেন আলিয়া এবং রণবীর। সেদিনের এক ভিডিওতে রণবীরকে দেখা যায় একটি কেকের উপর মদ ঢেলে আগুন ধরাতে। সঙ্গে তাদের সকলকে ‘জয় মাতাজি বলতে শোনা যায়।

এই ভিডিও ভাইরাল হতেই ক্ষেপে গিয়েছেন অনেকে। তাদের মতে অভিনেতা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। তাই রণবীরের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com