বুধবার, ০২:৫৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রথমবার মিউজিক ভিডিওতে সারিকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৮৭ বার পঠিত

প্রথমবার একসঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করেছেন অভিনেত্রী সারিকা ও সংগীতশিল্পী ইমরান। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় ব্যবহৃত একটি গান নতুন করে ভিডিওচিত্র তৈরি করা হয়েছে। গানের শিরোনাম ‘আমি নিঃস্ব হয়ে যাব’। এটি গেয়েছেন কণ্ঠশিল্পী চন্দন সিনহা। লিখেছেন কবির বকুল ও সুর-সংগীতায়োজন করেছেন তাপস। এবার গানটি নতুন করে কণ্ঠে তুললেন ইমরান। সম্প্রতি বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন অভিনেত্রী সারিকা সাবরীন।

চলতি মাসেই গানটি ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে গানটির মূল শিল্পী চন্দন সিনহা বলেন, ‘ইমরান এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী। এখন গানটি সে নতুন করে করেছে। আমার কাছে ভালো লেগেছে।’

ইমরান বলেন ‘একদিন চন্দন সিনহা দাদার অনুমতি নিয়েই গানটির একটি নতুন ভার্সন করলাম। ভিডিওতে আমার সঙ্গী হয়েছেন সারিকা। ভিডিও পরিচালনা করেছেন হিরা ভাই। দারুণ একটি কাজ হয়েছে। সারিকা বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত। সব মিলে দারুণ একটি কাজ করেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com