শুক্রবার, ০৯:৩৫ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

জন্মদিনে ঘোষণা, ২৫ বছর পর জুটি বাঁধছেন করণ-সালমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত
আজ ২৭ ডিসেম্বর বলিউডের ভাইজান সালমান খানের জন্মদিন। মেগাস্টারের জন্মদিনে যেমন উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা, তেমনি তাঁর জন্মদিনের পার্টিতে আনন্দে মেতেছেন বলিউড নামিদামি তারকারা। ভাইজানের জন্মদিন মানেই স্পেশাল কিছু। তাই এই দিনে স্পেশাল ঘোষণা দিলেন ভাইজানের পুরনো বন্ধু করণ জোহর।

সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে করণ পুরনো দিনের স্মৃতিচারণ করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, সালমানের সঙ্গে আগামী প্রজেক্ট আসতে চলেছে তাঁর। 

বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা করণ জোহর সুপারস্টার সালমান খানের ৫৮তম জন্মদিনে তাঁর সাথে পরবর্তী প্রজেক্ট নিশ্চিত করেছেন। ২৫ বছর আগে সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন করণ সালমান।

বলিউডের অন্যতম আইকনিক চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পর আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি বলিউডের দুই মেগাস্টার সালমান খান ও নির্মাতা করণ জোহরের। গত ২৫ বছরে দুই তারকা নিজেদের নিয়ে গেছেন ভারতীয় সিনেমার সবচেয়ে উঁচু মর্যাদায়। একজন সর্বাধিক জনপ্রিয় অভিনেতা, অপরজন ভারতের এই মুহূর্তের শীর্ষ প্রভাবশালী নির্মাতা। দুজনের ব্যক্তি সম্পর্কও এককথায় দারুণ! তবু দুজনের একসঙ্গে কোনো কাজ করা হয়ে উঠেনি, যা উভয়ের ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা।
তবে সেই অপেক্ষার পালা অবশেষে শেষ হতে চলেছে। 

সালমানের জন্মদিনে কুছ কুছ হোতা হ্যায়’র স্মৃতিচারণ করে করণ জানিয়েছেন, ২৫ বছর আগে কোনো এক পার্টিতে এক কোনায় বসেছিলেন করণ। তখন সালমান খান এসে তাকে জিজ্ঞাসা করেন যে সে কোনায় কেন? তখন করণ জানান, তাঁর চলচ্চিত্রের জন্য তিনি অভিনেতা খুঁজে পাচ্ছেন না। এতে শাহরুখ খান মুল ভূমিকায় অভিনয় করবে তাই অন্য কেউ অভিনয় করতে চাইছেন না। তখন সালমান খান করণের সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজি হন।

করণ অবাক হয়ে জানান, এতে তাঁর চরিত্রটি ছোট হবে। সিনেমার দ্বিতীয়ার্ধের কিছু অংশ মাত্র। তবু সালমান রাজি হয়ে হাসিমুখে বলেন, ‘আমি অবশ্যই করবো। তোমার বাবার জন্যই করবো এটা। আমি তাকে ভালোবাসি। আর আমার বোনও তোমার কাছের একজন। তাই এটা আমিই করবো।’ 

সেই পুরনো দিনের স্মৃতিচারণ করে করণ নিজের স্ট্যাটাসের শেষে লিখেছেন, ‘২৫বছর পরে অবশেষে আমাদের আবার বলার মতো একটি গল্প থাকবে। এর চেয়ে বেশি কিছু বলব না। শুভ জন্মদিন সালমান খান।’

এর আগে, জুম টিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে সালমান খান তাঁর পরবর্তী সিনেমার বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে তিনি সামনে ‘দ্য বুল’ নামে একটি চলচ্চিত্র করছেন। ধর্ম প্রডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করবেন করণ জোহর। সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি অভিনীত জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ‘শেরশাহ’-এর পরিচালক বিষ্ণুবর্ধন সালমানের সিনেমাটি পরিচালনা করবেন।  শোনা যাচ্ছে, এই অ্যাকশন থ্রিলারে আধাসামরিক বাহিনীর অফিসারের ভূমিকায় দেখা যাবে সালমানকে। এটি সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাননি অভিনেতা। ভক্তদের ধারণা মতে, এটিই হতে যাচ্ছে সালমান ও করণের ২৫ বছর পর পুনর্মিলনীর কাজ।

সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘টাইগার ৩’তে। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত আয় করতে না পারলেও ব্যবসাসফল হয়। এতে আরো অভিনয় করেছেন ইমরান হাশমি ও ক্যাটরিনা কাইফ। একটি বিশেষ ক্যামিও চরিত্রে হাজির ছিলেন শাহরুখ খানও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com