শুক্রবার, ০৯:৩৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো মা হন আলিয়া ভাট। রণবীর কাপুর ও আলিয়ার ঘর আলো করে আসে কন্যা রাহা। তবে জন্মের পর মেয়ের চেহারা প্রকাশ করেননি এই তারকা দম্পতি। অনেকে ধারণা করেছিলেন, মেয়ের প্রথম জন্মদিনে হয়তো তাকে প্রকাশ্যে আনবেন রণবীর-আলিয়া।

কিন্তু সেটাও হয়নি। অবশেষে অপেক্ষার অবসান হলো আজ। বড়দিনে কন্যা রাহাকে নিয়ে হাজির হয়েছেন রণবীর ও আলিয়া। খবর হিন্দুস্তান টাইমসের।

আজ বড়দিন উপলক্ষে বার্ষিক মধ্যাহ্নভোজে একত্র হয়েছিল পুরো কাপুর পরিবার। সেখানেই কন্যা রাহার চেহারা প্রকাশ্যে আনেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

বাবার কোলে রাহা। ছবি : বারিন্দর চাওলার ইনস্টাগ্রাম থেকে

ভক্তেরা এটিকে দেখছেন বড়দিনের উপহার হিসেবেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুই দিকে দুটি ঝুঁটি করেছে রাহা। বড়দিনের থিমের সঙ্গে মিল রেখে লাল-গোলাপি ফ্রক পরেছে সে, পায়ে লাল জুতা। বাবার কোলে থেকেই রাহা এক হাত ধরে রয়েছে মা আলিয়ার।

বড়দিনে একসঙ্গে আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবি : আলিয়া ভাটের ফেসবুক পেজ থেকে
বড়দিনে একসঙ্গে আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবি : আলিয়া ভাটের ফেসবুক পেজ থেকে

আলোকচিত্রীর সামনে নিয়ে আসতেই খানিক হকচকিয়ে যায় রাহা। বাবার কোল ছাড়তেই নারাজ সে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ আলিয়া জানিয়েছেন তাঁদের মেয়ে রাহা হচ্ছে রণবীর ও তাঁর মিশেল। রণবীরের বাবা ঋষি কাপুরের মুখের সঙ্গে মিল রয়েছে রাহার। যদিও ফুফু কারিনা কাপুরের মতে, রাহা দেখতে রণবীরের মতো। রাহা আসলে দেখতে কেমন, তা নিয়ে আগ্রহ ছিল ভক্তদেরও। আজ সে অপেক্ষার অবসান হলো।

২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একই বছরের নভেম্বরে জন্ম হয় রাহার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com