মঙ্গলবার, ০৬:৫২ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার পঠিত

ময়মনসিংহ সদর উপজেলায় বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শম্ভুগঞ্জ এলাকার একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, দুপুরে রেললাইন পার হচ্ছিল বালুবাহী ট্রাকটি। এ সময় একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রেনটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কেউ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com