শুক্রবার, ০৯:৩৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

গুরুতর আহত অজয় দেবগন, আটকে গেল ‘সিংহাম ৩’এর শুটিং

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত
তারকায় ঠাসা ‘সিংহাম এগেইন’ সিনেমার শুটিং শুরু হয়েছে গত অক্টোবরে। চলতি বছরেই সিনেমার শুটিং শেষ হ্ওয়ার কথা ছিলো। কিন্তু আটকে গেছে সিনেমার শুটিং। জানা গেছে, শুটিংয়ে চোখে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা অজয় দেবগন।

যার জন্য আটকে গেছে সিনেমাটির শুটিং। 

অ্যাকশন ঘরানার সিনেমায় বলিউড অভিনেতাদের মধ্যে প্রথম দিকেই নাম আসে তিনি হলেন অজয় দেবগনের। অ্যাকশন দৃশ্যে অভিনেতারা বডি ডাবল ব্যবহার করলেও অজয় বেশির ভাগ দৃশ্য নিজেই করতে পছন্দ করেন। আর সেটা করতে গিয়ে বেশ কয়েকবার আহত হয়েছেন তিনি।

আবারও ‘সিংহাম ৩’-এর শুটিংয়ে চোখে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। এখন দ্রুত সুস্থ হওয়ার জন্য তিনি একাধিক চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। 

অজয় দেবগন আহত হওয়ায় আটকে গেছে ‘সিংহাম ৩’-এর শুটিং। অভিনেতা এখনো সুস্থ হয়ে ওঠেননি।

এক সপ্তাহ আগে শুট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয়নি।’ 

২০২৪-এর শুরুর দিকে হায়দরাবাদে পুনরায় শুটিং শুরু হবে। মুম্বাই শুট, যেটা এই মাসে অর্থাৎ ২০২৩-এর ডিসেম্বরে হওয়ার কথা ছিল, সেটা এবার হায়দরাবাদের শিডিউলের পরই হবে।

প্রসঙ্গত, রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম’ সিনেমায় একাধিক বলিউড তারকা অভিনয় করেছেন। অজয় দেবগন ছাড়াও এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমার, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, শ্বেতা তিওয়ারি প্রমুখকে।

সিনেমাটিতে বিশেষ আকর্ষণ হিসেবে দীপিকা পাড়ুকোন থাকছেন। তাকে অজয় দেবগনের বোনের ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে। পুলিশ নির্ভর এই চলচ্চিত্রটিকে বাস্তবিক চিত্রে তুলে ধরতে চেষ্টার কোনো কমতি রাখছে না নির্মাতারা। 

সূত্র: হিন্দুস্থান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com