শনিবার, ১১:১৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৬৫ বার পঠিত

ঢাকার নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৫টার দিকে নবাবগঞ্জের বাগমারা এলাকায় প্যারাগন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মাইক্রোবাসচালক মনির খান বিল্লাল (৩৫), যাত্রী আবুল কাশেম (৫০) এবং আট বছরের শিশু ফারহানা। তাদের মধ্যে কাশেম ও ফারহানা ঘটনাস্থলে এবং মনির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা দোহারের রায়পাড়ার বাসিন্দা। তারা সম্ভবত বিমানবন্দর থেকে ফিরছিলেন। দুর্ঘটনার ধরন দেখে মনে হয়েছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com