বৃহস্পতিবার, ০৩:৪৬ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

পদ্মায় দুই ফেরির সংঘর্ষ, নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৩৮ বার পঠিত

মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে মাঝিরকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সাথে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা অপর একটি ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় ফেরিতে থাকা এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। এছাড়া বেশকিছু গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। এ কথা জানিয়েছেন কবি সুফিয়া কামাল ফেরির
মাস্টার মো. হাসান।

শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি রুটের শরীয়তপুরের জাজিরার কাছে মধ্যরাত ৩টার দিকে যাত্রীবাহী ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রচণ্ড বেগে এ সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় ফেরি দুটির একাংশ। এক গাড়িচালক পদ্মায় ছিটকে পড়ে এখনো নিখোঁজ রয়েছেন।

সুফিযা কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান বলেন, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি।

বেগম রোকেয়া ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, দুর্ঘটনার পরে দুই ফেরিই দুই পাড়ের ঘাটে নোঙর করতে সমর্থ হয়েছে।

যাত্রীরা জানিয়েছেন অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে এ রুটে ছয়টি ফেরি চলাচল করছে। দুর্ঘটনা কবলিত ফেরিতে অর্ধশতাধিক যান এবং দুই শতাধিক যাত্রী
ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com