মঙ্গলবার, ১১:৫১ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন: ৯ জনকে আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগিতে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাতে বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব সদস্যরা। র‌্যাব-১ এর পুলিশ সুপার জাহিদুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক নয়জন বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের তারা চেনেন কি না, জিজ্ঞাসা করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আটককৃতরা হলেন- আল আমিন (৩৮), হৃদয় মিয়া (২৮), হানিফ হোসেন (৪০), মো. ইয়াসিন (২০), মনিরুজ্জামান ওরফে সুমন সরদার (২২), মো. রুমান (২০), মো. সজীব (১৮), মো. নিরব (১৮) ও মো. হৃদয় ১৮ (১৮)। .

এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা বেশ কিছু ক্লু ও নাম পেয়েছি। এদের মধ্যে দুজন বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত, দুজন ভাসমান মানুষ। আমরা তদন্ত করছি।

দেশে রেল যোগাযোগের নিরাপত্তা জোরদারের বিষয়টি নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com