রবিবার, ০১:৫৮ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

আসাম, মেঘালয়ে বন্যায় প্রাণহানি বেড়ে ৪২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৪৪ বার পঠিত

কয়েক দিনের টানা বর্ষণে বন্যা এবং ভূমিধসে ভারতের আসাম ও মেঘালয়ে প্রাণহানি সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩১ লাখে পৌঁছেছে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানায়, কয়েকদিনের বন্যার কারণে এখন পর্যন্ত আসামে ২৪ ও মেঘালয়ে ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া গত শুক্রবার থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে। এতে ১০ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তবে এখন পর্যন্ত ত্রিপুরায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্মকর্তারা জানান, মেঘালয়ের মাওসিনরাম ও চেরাপুঞ্জিতে ১৯৪০ সালের পর এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আগরতলাতেও ৬০ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আসামে চার হাজারের বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। ইতোমধ্যেই সেখানকার এক লাখ ৫৬ হাজার মানুষকে আশ্রয়শিবিরে নেয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যা পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে ফোনা কথা বলেছেন। তাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় সেনা, দুর্যোগ মোকাবিলা বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধারকাজে নেমেছেন। চলছে ত্রাণ বিতরণ।

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com