শুক্রবার, ০৯:৩৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মুন্নীর কাছে ক্ষমা চাইলেন অপু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

ভিডিও বার্তার জন্য ছোটবোন হিসেবে গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর কাছে ক্ষমা চেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুক পেইজে পোস্ট দিয়ে দিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে মুন্নীর সঙ্গে তার কোনো বিরোধ ছিল না বলেও জানান।

তৃতীয়পক্ষের কারণে বিষয়টি এতোদূর গড়িয়েছে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আশাকরি সবার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আসলে তৃতীয় পক্ষের ভুলভাল ব্যাখ্যার কারণেই বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল। ডিবি অফিসে হারুন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরা আমরাই খাবার টেবিলে বিষয়টি সমাধান করে নিয়েছি। তাপস ভাইয়া ও মুন্নি ভাবী প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি।

ফারজানা মুন্নীর নিকট ক্ষমা চেয়ে এই অপু বলেন, মুন্নী ভাবীর কাছে আমার অনুরোধ আপনিও আর মনে কিছু রাখবেন না, জানি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি মনে কষ্ট পেয়েছেন, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন।

সকলের অবগতির জন্য জানাচ্ছি, মুন্নী ভাবীর সঙ্গে আমার কোনও অভিযোগ বা মনোমালিন্য ছিলনা এবং এখনও নেই। আমাদের মাঝে  ভুল বোঝাবুঝি ছিল অনেকখানি। আমরা চলচ্চিত্রের সবাই একে অপরের সম্পূরক এবং খুবই ছোট্ট একটা জায়গা এই শিল্পাঙ্গন।

সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে অপু বিশ্বাস বলেন, প্রিয় সাংবাদিক ভাই বোন ও আমার ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিষয়টি যেহেতু আমরা এখানেই শেষ করেছি, আপনারা আর এই বিষয়টি নিয়ে মন্তব্য করবেন না।

দিন শেষে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবার নিয়ে ভালোভাবে থাকতে চাই। কিছুদিন পরেই নতুন বছর আসছে ,আশা করি সবাই আমাদের ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে নতুন বছরটি বরণ করে সুন্দরভাবে এগিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com