শনিবার, ১২:৪৯ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন গৌরনদীর এসিল্যান্ড মো. মেহেদী হাসান গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে বিশ্ব ডিম দিবস উদযাপন  গৌরনদীতে চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার ঋণের চাপের কথা বলছেন স্বজনরা গৌরনদী যুব উন্নয়ন অধিদপ্তরের  উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার

টানা ২ দিন পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করছে। আজ রবিবার সকাল ৯টায় পঞ্চগড়েরে তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বনিম্ন। এর আগে, গতকাল শনিবার সকাল ৯টায় এখানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

এদিকে গতকালের চেয়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শীতের দাপট কমেনি। অব্যাহত শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি অনুভূত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পরে আবারও জেঁকে বসে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, দুইদিন ধরে তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। টানা তিনদিন তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে এটা মৃদু শৈত্যপ্রবাহের আভাস। আরও কমতে পারে।

রেকর্ড হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com