বৃহস্পতিবার, ০৮:১৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

চেষ্টা করছি শক্ত থাকতে : মৌসুমী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৪৫ বার পঠিত

তীব্র গরমে যখন নগরবাসী অতিষ্ঠ ঠিক তখনই আষাঢ়ের বৃষ্টি ফিরিয়ে দিয়েছে স্বস্তি। তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী সংসার জীবন নিয়েও যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, তখন সানীর একটি ছবিই যেন অবসান ঘটিয়েছে সেসব বিতর্কের। বৃহস্পতিবার মধ্যরাতে সানীর প্রকাশ করা ছবিতে দেখা মিলল পুরো পরিবারের। এরপর এলো ভিডিও। যেখানে দেখা যায়, সানী-মৌসুমীর ছেলে ফারদিন গান গেয়ে মাকে হাসানোর চেষ্টা করছে। অবশেষে সে সফলও হয়।

আর গতকাল শুক্রবার সব জঞ্জাল আর জমিয়ে রাখা দুঃখ মন থেকে ঝেরে ফেলে মৌসুমী ফিরে এলেন আপন ভূবনে। রাতে ইনস্টাগ্রামে এলো চুলের ছবি প্রকাশ করে প্রিয়দর্শিনী’খ্যাত এই নায়িকা লিখেছেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ।’

তিনি আরও লিখেছেন, ‘খুব চেষ্টা করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’

এর আগে, গত কয়েক দিন ধরেই গুঞ্জন উঠেছে ওমর সানী-মৌসুমীর সংসার ভাঙনের। মূলত জায়েদ খানের কারণে নাকি তাদের ২৭ বছরের সুখের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। এ নিয়ে দেশের গণমাধ্যমগুলোর সুবাদে উঠে এসেছে নানা কথা। শুরুটা হয়, খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান স্থল থেকে। সে আয়োজনে মৌসুমীকে ডিস্টার্ব করায় জায়েদ খানকে চড় দিয়ে বসেন সানী। এ ঘটনায় জায়েদ পিস্তল বের করে সানীকে গুলি করার হুমকিও দেন-এমন অভিযোগ উঠে আসে। বিষয়টি নিয়ে শিল্পী সমিতিতেও অভিযোগ করেন ওমর সানী। সেখানে তিনি জানান, জায়েদ তার সুখের সংসার ভাঙার চেষ্টা করছে।

এরপর এসব অভিযোগ অস্বীকার করে এক অডিওবার্তা দেন মৌসুমী। সেখানে জায়েদ খানের পক্ষ নেন এই অভিনেত্রী। ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। আর এ নিয়ে গেল ক’দিন ধরে বেশ উত্তাল ছিল সিনেমাপাড়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com