শুক্রবার, ০৮:৫৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা শ্রেয়াস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ৪৭ বছর বয়সী শ্রেয়াসের এনজিওপ্লাস্টি করা হয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ অভিনেতার পরিবারের এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘শ্রেয়াস সুস্থ হয়ে উঠছেন। আমরা আপনাদেরকে আমাদের প্রাইভেসি রক্ষার অনুরোধ করছি।’

জানা গেছে, গতকাল সারাদিন শুটিং করেন শ্রেয়াস। সারাদিনই ভালো ছিলেন, সেটের সহকর্মীদের সঙ্গে মজাও করেছেন। বেশ কিছু অ্যাকশন দৃশ্যেরও শুটিং করেছেন তিনি। শুটিং শেষে বাড়ি ফিরে স্ত্রীকে বলেন, তার অস্বস্তি হচ্ছে। পরে তাকে তার স্ত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, শ্রেয়াস হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

হিন্দি এবং মারাঠি ভাষার সিনেমায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন শ্রেয়াস। পাশাপাশি তার সিনেমা বক্স অফিসেও সাড়া ফেলে। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে শ্রেয়াস তালপাড়ে ৪৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’ প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com