বুধবার, ১১:৫৭ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

জ্বালানি সংকটের কারণে দুই সপ্তাহ সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা শ্রীলঙ্কায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৪৩ বার পঠিত

ব্যাপক জ্বালানি সংকটের মধ্যে দুই সপ্তাহের জন্য সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। গতকাল শুক্রবার এ ঘোষণা দেয় দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে দ্বীপরাষ্ট্রটি। জ্বালানি আমদানির মূল্য পরিশোধের মতো ডলার নেই শ্রীলঙ্কার কাছে। তাই গণপরিবহন চলাচল প্রায় বন্ধ। এমন পরিস্থিতিতে এ ঘোষণা দিল সরকার।

পেট্রল ও ডিজেলের তীব্র সংকটের কারণে শ্রীলঙ্কার জনপ্রশাসন মন্ত্রণালয় সব বিভাগ, সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষকে সোমবার থেকে সীমিত পরিসরে যান চলাচলের নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, ‘গণপরিবহনের ঘাটতির পাশাপাশি ব্যক্তিগত যানবাহনে জ্বালানির ব্যবস্থা করতে না পারায় অফিসে কর্মী সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করার সিদ্ধান্ত হয়েছে।’

দেশটির শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা দিয়ে জানিয়েছে আগামী সোমবার থেকে দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে। বিদ্যুতের ব্যবস্থা থাকলে অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলেছে মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com