শনিবার, ০৩:০৪ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ ট্রাম্পকে ইরানে ফের হামলায় রাজি করায় ইসরায়েলের যে গোয়েন্দা তথ্য হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি দাঁড়াল ৭৫০ জনে বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা শেখ হাসিনা দেশে ফিরবে কেবল ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণার শর্তে নতুন আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পবিত্র রমজান শুরু হতে পারে আগামী ১২ মার্চ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

পবিত্র মাহে রামাদান শুরু হতে পারে ২০২৪ সালের ১২ মার্চ মঙ্গলবার। সিয়াম সাধনার মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত। তবে চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বের অন্যান্য দেশে রোজা শুরুর সময়ের কিছুটা হেরফের হতে পারে। বাংলাদেশে রোজা শুরু হতে পারে একদিন পর। খবর খালিজ টাইমসের।

পবিত্র রামাদান মাসের জন্য অপেক্ষায় রয়েছেন বিশ্বের মুসলিম উম্মাহ। রহমত, বরকত ও মাগফিরাতের মাস রামাদানের পরই উদযাপিত হয় মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) মঙ্গলবার (১২ ডিসেম্বর) জানিয়েছে, আরব আমিরাতে চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১২ মার্চ পবিত্র রামাদান মাস শুরু হতে পারে।

আইএসিএডির ওয়েবসাইটে বলা হয়, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৪ সালের রামাদান শুরু হওয়ার প্রকৃত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিজ্ঞানীরা ক্ষণ গণনা করে সম্ভাব্য তারিখের এই পূর্বাভাস দিয়েছেন।

আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রামাদানে দেশটির তাপমাত্রা শীতল থাকবে। তাছাড়া ২০২৩ সালের তুলনায় দেশটিতে রোজার সময় কমে আসবে।

আসছে রামাদানের প্রথম দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন আরব আমিরাতের মুসলিমরা। মাস শেষে রোজার সময় বেড়ে ১৪ ঘণ্টা হতে পারে।

গত রামাদানে রোজার প্রথম দিন ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট এবং তা বেড়ে শেষদিকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট হয়।

আইএসিএডি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী রামাদন মাস ২৯ দিনের হতে পারে। রোজা শেষ হবে ৯ এপ্রিল, মঙ্গলবার। আর পরদিনই পবিত্র ঈদুল ফিতর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com