বুধবার, ০১:২৬ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপগঞ্জে দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো চারজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জে পূর্বাচলে তিন শ’ ফুট সড়কের ভুঁইয়া বাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ও আহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে নাজমুল হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের পূর্বাচলে তিন শ’ ফুট সড়কের ভুঁইয়া বাড়ির ব্রিজ এলাকায় দু’টি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আরো দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যায়। এ ঘটনায় চারজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

নাজমুল হাসান বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com