মঙ্গলবার, ০৩:২১ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি

ইউক্রেনে বেসামরিক হতাহত ১০ হাজার ছাড়িয়েছে : জাতিসংঘ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২০৩ বার পঠিত

ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে বেসামরিক লোক হতাহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা সংস্থাটি বলছে, সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে অনেক বেশি।

শনিবার আল-জাজিরা এবং ওয়াশিংটন এক্সামিনারের খবরে বলা হয়েছে, জাতিসংঘের হাইকমিশনার অফিসের শুক্রবারের আপডেটে জানানো হয়েছে- ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার ‘সামরিক অভিযান’ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ৪৫০৯ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৫৫৮৫ জন। নিহতদের মধ্যে ৩০০’র মতো শিশু রয়েছে; যাদের বেশিরভাগই তীব্র গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলায় নিহত হয়েছে। আর আহত হয়েছে সাড়ে চারশর বেশি শিশু।

তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। হতাহতদের অধিকাংশই বিমান হামলা, ক্ষেপণাস্ত্রের মতো বিধ্বংসী হামলার শিকার হয়েছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, হতাহতদের অর্ধেকের বেশি মানুষ আহত অথবা নিহত হয়েছে ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্কে। পূর্ব ইউক্রেনের এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে। এই যুদ্ধ ইউক্রেনের নাগরিকদের জন্য মানবিক সংকট তৈরি করেছে এবং তা আরও খারাপের দিকে যাচ্ছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলছে, যুদ্ধের কারণে ইউক্রেনের ৭৭ লাখের বেশি মানুষ সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com