বুধবার, ০৬:৫২ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ঠাকুরগাঁওয়ে কুয়াশা ঢাকা শীতের আমেজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

রোববার রাতে থেকে সোমবার ভোর পর্যন্ত ঘন কুয়াশা আর মেঘলা আকাশে ঢেকে রইল ঠাকুরগাঁও শহর। সেইসাথে শীতের আমেজে মজল ঠাকুরগাঁও।

রোববার সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ভরে যায় শহরের বিভিন্ন রাস্তাঘাট। স্থানীয় বাসিন্দারা জানান, ঘন কুয়াশার আস্তরণে পাঁচ ফুট দূরত্বের জিনিসও অস্পষ্ট দেখাচ্ছিল। পথ চলতে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরাও। কুয়াশার কবলে পড়ে ধীর হয়ে পড়ে যানবাহন।

রোববার সন্ধ্যার পর রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা কোচগুলো এ কারণেই নির্ধারিত সময়ের দেড় থেকে দু’ঘণ্টা দেরিতে পৌঁছায়। ঠাকুরগাঁও মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বলেন, ঘন কুয়াশায় গাড়ি চালানোর অসুবিধা হওয়ায় দুর্ঘটনা এড়াতে গাড়ি ধীরে চালাতে বাধ্য হন চালকেরা। সে কারণেই নির্ধারিত সময়ের পরে পৌঁছায় কোচগুলি।

আজ সোমবার ভোররাতের ঝিরঝির কুয়াশার বৃষ্টি যেন শীতের মাত্রা বাড়িয়ে দেয় আরো খানিকটা। শহরের দোকানপাট হাটবাজারও বসেছে দেরিতে।

ঘন কুয়াশার কারণে এ দিন সকাল ৮টাতেও আলো জ্বালিয়ে যাতায়াত করছিল গাড়িগুলো। তবে স্কুল-কলেজ-অফিসের উদ্দেশ্য বেরোনোর সময় সকলেই নিজেকে মুড়ে নিয়েছেন টুপি, সোয়েটার আর জ্যাকেটে। এমন আবহাওয়ায় ছুটির আমেজ ভোগ করেই দিন কাটিয়ে দিয়েছেন অনেকে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com