শুক্রবার, ০৮:৪০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আঁখির কণ্ঠে পাখির গান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

দেশীয় সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সারা বছরই দেশে-বিদেশে সুর-সংগীত নিয়ে ব্যস্ততায় কাটান তিনি। সুন্দরী-সুরেলা এই জনপ্রিয় সংগীতশিল্পী ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় গানে কণ্ঠ দিয়ে শ্রোতা ও ভক্তদের মাতোয়ারা করে আসছেন। আঁখির গাওয়া ফার্স্ট বিটের কিছু গান ছাড়া যেমন বাংলাদেশের স্টেজ শো পরিপূর্ণ হয় না; তেমনি বিদেশের স্টেজ শোতেও তিনি এসব গানে অনবদ্য।

এসব গানের পাশাপাশি তিনি গেয়েছেন অনেক সোলফুল মেলোডিয়াস গান। অন্যদিকে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাগনির্ভর সেমিক্লাসিক্যাল ধাঁচের গান গেয়ে। সম্প্রতি এক সন্ধ্যায় আঁখি ভিন্নধর্মী একটি গানে কণ্ঠ দিলেন। ‘পাখির গান’ শিরোনামের এই গানে একই সঙ্গে মেলোডি আর ফার্স্ট বিটের দারুণ সংমিশ্রণ রয়েছে।

আঁখি আলমগীর জানান, এই গানে তার সহশিল্পী জনপ্রিয় গায়ক বেলাল খান। আঁখি আলমগীরের সঙ্গে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন বেলাল। আর গানটির শিরোনাম ‘পাখির গান’। এটি লিখেছেন গীতিকার-সুরকার প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন সজীব।

নতুন গানটি নিয়ে আঁখি বলেন, ‘নতুন গান পাখির গানে যেমন আছে মেলোডি, তেমনি রয়েছে ফার্স্ট বিটের অনুপম ছোঁয়া।’

সারা বছর স্টেজ শোতে ব্যস্ত থাকা আঁখি আলমগীর শীত মৌসুমে যেন আরও বেশি ব্যস্ত হয়ে পড়েন। চলতি সপ্তাহেই তিনি সুরের মূর্ছনায় মাতিয়েছেন ঢাকার অভিজাত গুলশান ক্লাবের সদস্যদের। সম্প্রতি তার জনপ্রিয়তা আর শ্রেষ্ঠত্বের ঝুলিতে যোগ হয়েছে আরেকটি প্রাপ্তি ‘সেলফ রিলায়েন্স’ অ্যাওয়ার্ড। এই শিল্পীর হাতে বিশেষ এই পুরস্কারটি তুলে দেন দেশের কিংবদন্তি দুই অভিনয়শিল্পী দিলারা জামান ও শম্পা রেজা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com