বুধবার, ০৬:৫০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ইসিতে দ্বিতীয় দিনের মতো আপিল গ্রহণ কার্যক্রম চলছে

সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে বাতিল হওয়া প্রার্থীরা দ্বিতীয় দিনের মতো আপিল করা শুরু করেছেন।

আজ বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিচে এ কার্যক্রম শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গতকাল মঙ্গলবার শুরু হয়েছিল এ আপিল কার্যক্রম। প্রথমদিনের আপিল গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১০টি বুথের মাধ্যমে আপিল গ্রহণের কার্যক্রম পরিদর্শন করেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল গ্রহণ হবে। পরে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনের শুনানি হবে।

কার্যক্রম পরিদর্শন করে গতকাল সিইসি হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, পূর্ণাঙ্গ কমিশন প্রথমে আপিল শুনবে। পরে সিদ্ধান্ত দেবে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশের তিন শ’ আসনে ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র গ্রহণ করেন এবং বাকি ৭৩১টি বাতিল করেন।

মঙ্গলবার আপিল দাখিল করা প্রার্থীদের মধ্যে রয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মনোনীত মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-৩), জাতীয় পার্টি মনোনীত মো: আখতারুজ্জামান (যশোর-১), শফিকুল ইসলাম মধু (খুলনা-৬) ও এটিএম মাজহারুল ইসলাম (কুমিল্লা-২) এবং তৃণমূল বিএনপির মনোনীত আব্দুর রব (সিলেট-২)।

৭৩১টি মনোনয়নপত্রের বেশিরভাগই তিনটি কারণে বাতিল করা হয়েছে। সেগুলো হলো স্বতন্ত্র প্রার্থীদের জমা দেয়া এক শতাংশ ভোটারের সইয়ে অমিল, ঋণ ও ইউটিলিটি বিলের খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং রিটার্নিং কর্মকর্তারা ১৮ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নির্বাচনী প্রতীক বিতরণ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com