শুক্রবার, ০৫:৫০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন- এটিই আমাদের মূল বিষয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আর এটিই আমাদের চলমান নীতি। বাংলাদেশের সরকারের সাথে আমাদের সম্পৃক্ততার এটিই মূল বিষয়। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনাকে [ম্যাথু মিলার[ অসংখ্য ধন্যবাদ- আমার দুটি প্রশ্ন আছে। একটি হলো, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ২০২২ সালের সন্ত্রাসবাদবিষয়ক প্রতিবেদন নিয়ে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায়, বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এরমাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসবাদ কমে গেছে। কিন্তু এখন শঙ্কা ওঠছে যে বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে যে সহিংসতা হচ্ছে- এতে করে সেখানে উগ্রবাদী গ্রুপগুলোর পুনরুত্থানের শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে আপনার মতামত কি? এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে কাজ করার পরিকল্পনা নিয়ে আপনি কি কিছু বলতে পারবেন?’

এই প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই, এবং এটিই আমাদের চলমান নীতি। বাংলাদেশ সরকারের সাথে আমাদের সম্পৃক্ততার ক্ষেত্রে এটিই আমাদের মূল বিষয় হিসেবে রয়েছে।’

এ সময় সাংবাদিক আবার প্রশ্ন করেন : ‘এটা তা নয়, এটা সন্ত্রাসবিষয়ক- সন্ত্রাসবাদের উত্থান নিয়ে, নির্বাচন নিয়ে নয়।’

জবাবে মিলার বলেন, ‘আমি বুঝতে পেরেছি। আমরা গতকাল কিংবা কয়েক দিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছি। ওই প্রতিবেদনে যা আছে, তার চেয়ে বেশি কোনো কিছু বলার নেই আমার।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com