শুক্রবার, ০৮:৪০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চার দিনেই ৪২৫ কোটি রুপি আয় করল ‘অ্যানিমেল’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

অবশেষ বড় ধরনের হিটের দেখা পেলেন রণবীর কাপুর। ব্লকবাস্টার হতে চলেছে তার ছবি ‘অ্যানিমেল’। মাত্র চার দিনে ৪২৫ কোটি রুপি আয় করেছে ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত শুক্রবার মুক্তি পায় ‘অ্যানিমেল’। গতকাল সোমবার পর্যন্ত মাত্র ৪ দিনেই পুরো দুনিয়ায় ঝড় তুলেছে ছবিটি। শুধু ভারতে এই ছবি ব্যবসা করেছে ২৪১ কোটি রুপি। শুধু গতকালই ছবিটি আয় করেছে ৩৯ কোটি রুপি। পুরো বিশ্ব মিলিয়ে ‘অ্যানিমেল’-এর আয় ৪২৫ কোটি রুপি।

বক্স অফিস সূত্র বলছে, সপ্তাহের শুরুতেই এত ব্যবসা কোনো ছবিই করতে পারেনি। সেক্ষেত্রে ‘অ্যানিমেল’ তৈরি করল নতুন রেকর্ড।

তবে বক্স অফিসে ব্যবসা হলেও রণবীর অভিনীত ‘অ্যানিমেল’ ঘিরে বিতর্ক তুঙ্গে। অনেকেই এই ছবি অতিরিক্ত হিংস্র ছবি বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে দুই পক্ষে বিভক্ত হয়েছেন অনেকেই। একাংশ ‘অ্যানিমেল’কে সাহসী ছবির তকমা দিচ্ছে। অন্যদিকে অন্যদের মতে, এই ছবি সমাজকে ভুল বার্তা দিচ্ছে।

‘অ্যানিমেল’কে নিয়ে বলিউডও দুভাগে ভাগ হয়েছে। একদিকে যেমন, অনুরাগ কাশ্যপ, রামগোপাল ভার্মারা ‘অ্যানিমেল’ বিতর্কে ছবিটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পাশে দাঁড়িয়েছেন। তেমনই বেশ কিছু চিত্র সমালোচক এই ছবির নিন্দায় মুখর হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com