রবিবার, ০৩:০৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২০০ বার পঠিত

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ করে দেয়া হয়েছে এবং দু’সপ্তাহের জন্য সরকারি কর্মকর্তাদেরকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। ভয়াবহ জ্বালানি সঙ্কটের মুখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

শ্রীলঙ্কার জনপ্রশাসন মন্ত্রণালয় অত্যাবশ্যক পরিষেবার সাথে সংশ্লিষ্ট নন, এমন সবাইকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। শুক্রবার জারি করা এই নির্দেশে আরো বলা হয়, ‘বর্তমান জ্বালানি স্বল্পতা এবং পরিবহন সুবিধায় সমস্যার’ কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সার্কুলারে আরো বলা হয়েছে, কর্তৃব্য পালনের জন্য তলবের সময় সর্বনিম্ন সংখ্যক কর্মীকে অফিসে আনতে হবে।

শ্রীলঙ্কায় জ্বালানি সঙ্কট তীব্র হয়ে ওঠেছে। ফুয়েল স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধরে সামান্য কিছু সংগ্রহ করতে হচ্ছে। আর্থিক সঙ্কটের কারণে দেশটি বিদেশ থেকে জ্বালানি সংগ্রহ করতে পারছে না।

নতুন ৯ মন্ত্রীর শপথ গ্রহণ
এদিকে মন্ত্রিসভায় নতুন করে আরো ৯ মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। শুক্রবার নতুন মন্ত্রীদের যোগ হওয়ায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ১৩-এ।

নতুন মন্ত্রীদের মধ্যে চারজন স্বতন্ত্র এমপি, ক্ষমতাসীন দলের তিনজন এবং প্রধান বিরোধী দলের দু’জন রয়েছেন।

সূত্র : ডেইলি মিরর শ্রীলঙ্কা ও ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com