বৃহস্পতিবার, ১২:৫৫ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশের টিকে থাকার লড়াই

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৫৯ বার পঠিত

অ্যান্টিগায় বেশ কঠিন অবস্থায় রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৫০। দু’ইনিংস মিলিয়ে এখনো তারা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১১২ রানে পিছিয়ে রয়েছে। এখন বাকি ব্যাটসম্যানরা কী করেন, তাই তার ওপর অনেক কিছুই নির্ভর করছে।

উল্লেখ্য, বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৩ রানে অল আউট হয়েছিল। শুক্রবার দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ ২৬৫ রানে অল আউট হয়। দ্বিতীয় দিনের তৃতীয় ও শেষ সেশনের শেষ ঘণ্টায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও ধরে রাখতে পারেননি টাইগাররা। তামিম ইকবালের পর ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ। ওপেনার মাহমুদুল হাসান জয় ৬০ বলে ১৮ আর চারে নামা নাজমুল হোসেন শান্ত ২৩ বলে ৮ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু করবেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ দলকে ১০৩ রানে গুটিয়ে দিতে ভূমিকা রেখেছিলেন স্বাগতিক পেসার আলজারি জোসেফ। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের পক্ষে সেরা বোলার ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও জোসেফেই খেই হারালেন তামিম আর মিরাজ।

পেসারদের আগ্রাসী বোলিংয়ের সাথে মিরাজের ঘূর্ণিতে ২৬৫ রানে উইন্ডিজকে বেঁধে ফেলে আবার ব্যাট করতে নামে বাংলাদেশ দল। শুরুটা বেশ দেখেশুনেই করেন দুই ওপেনার তামিম আর জয়। তবে রান তোলার ক্ষেত্রে তামিমের যেন তাড়াহুড়া ছিল, শেষ পর্যন্ত কাল হলো সেটাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com