বুধবার, ০১:১৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কালিয়াকৈরে খড় বোঝাই ট্রাকে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা খড়গুলো পুড়ে যায়। সোমবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার পাশে সোমবার ভোর রাতে দাঁড়িয়ে থাকা একটি খড় বোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

এ সময় আগুনে ট্রাকে থাকা খড়গুলোতে দ্রুত আগুন ধরে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকে থাকা খড়গুলো পুড়ে গেলেও ট্রাকটি অক্ষত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com