শুক্রবার, ১১:০৮ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

পাণ্ডে নয়, অনন্যা কাপুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত
আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ড্রিম গার্ল ২’তে অনন্যা পাণ্ডের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। তবে অভিনয় দিয়ে নয়, চাঙ্কি পাণ্ডেকন্যা বরাবরই আলোচনায় থাকেন প্রেম-ভালোবাসা আর বয়ফ্রেন্ড বদলের খবরে।

সর্বশেষ তাঁর নাম জড়িয়েছে ‘আশিকি ২’ অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে। বহুবার দুজনকে হাত ধরাধরি করে চলতে দেখা গেছে।

তা সত্ত্বেও দুজনই তাঁদের সম্পর্ককে স্রেফ ‘বন্ধুত্ব’ বলে চালিয়ে যাচ্ছেন। 

সম্প্রতি অনন্যাকে একটি বিশেষ পোশাকে দেখা গেল বিমানবন্দরে। আগাগোড়া গোলাপি প্যান্ট ও টি-শার্টে মোড়া তাঁর শরীর।  তবে সবার নজর আটকে গিয়েছিল তাঁর টি-শার্টে।

কারণ টি-শার্টের এক কোণে হিন্দিতে লেখা ‘কাপুর’। 

আলোকচিত্রীরা সুযোগটা মিস করলেন না! সেই ছবি ও ভিডিও অন্তর্জালে আসতেই হামলে পড়লেন নেটিজেনরা। অনেকেই অনুমান করে নিয়েছেন, আদিত্যর সঙ্গে সম্পর্কটাকে আকারে-ঈঙ্গিতে আনুষ্ঠানিক করে তুলছেন অনন্যা। যাকে বলে, মুখে না বলে অন্যভাবে বোঝানো।

 

ট্রলাররা হাতে যেন বড় একটি অস্ত্র পেয়ে গেল, আদিত্যর নাম নিয়ে মন্তব্যের ঝড় বইয়ে দিল রীতিমতো। ‘একেই বলে ট্রু লাভ’, শ্লেষ মিশিয়ে মন্তব্য করলেন এক অনুরাগী। একজন লিখেছেন, ‘আদিত্যর নাম গায়ে ট্যাটু করা উচিত ছিল অনন্যার।’ আরেকজন লিখেছেন, ‘তিনি আদিত্যর স্ত্রী হওয়ার জন্য খুবই তাড়ায় আছেন।’
অনন্যা একেবারেই চুপ! কোথাও একটি মন্তব্যও করেননি।

 

তবে মন্তব্যের ঘরেই প্রকাশিত হলো আসল সত্যটি। এই ‘কাপুর’ আদিত্যর পদবি নয়, ডিজাইনার ধ্রুব কাপুরের লোগো। যাঁর ব্র্যান্ডের টি-শার্ট পরেছিলেন অনন্যা!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com