শনিবার, ০২:৪৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল পুলিশ ভ্যান, কনস্টেবল নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ বার পঠিত

জামালপুরে রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এ সময় ভ্যানে থাকা আহসান হাবিব (৩৫) নামের এক কনস্টেবল মারা গেছেন।

আজ রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে শহরের শেখেরভিটা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ছেড়ে আসা কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখেরভিটা রেল ক্রসিং অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরিফুল ইসলাম নামের আরেক কনস্টেবল। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকাগামী কমিউটার ট্রেনের সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com