শনিবার, ০৩:০৫ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ ট্রাম্পকে ইরানে ফের হামলায় রাজি করায় ইসরায়েলের যে গোয়েন্দা তথ্য হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি দাঁড়াল ৭৫০ জনে বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা শেখ হাসিনা দেশে ফিরবে কেবল ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণার শর্তে নতুন আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেসব নিয়ামত দান করে জীবনকে ধন্য করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। ঈমানের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারে। মু’মিন ব্যক্তি দুনিয়াতে শ্রদ্ধা, সম্মান, কল্যাণ ও সাফল্য লাভ করেন। সবাই তাকে ভালোবাসে। মহান আল্লাহ তায়ালা বলেন- ‘আর সম্মান তো কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মু’মিনদের জন্যই।’ (সূরা আল মুনাফিকুন-৮)

ঈমান মু’মিনের জীবনে মানসিক প্রশান্তি এনে দেয়। মু’মিন ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রিয়পাত্র। আল্লাহ তায়ালা মু’মিনদের ভালোবাসেন। আখিরাতে তিনি মু’মিনদের চিরশান্তির জান্নাত দান করবেন। মু’মিনরা সেখানে চিরকাল থাকবেন। জান্নাতের সব নিয়ামত ভোগ করবেন। আল্লাহ তায়ালা বলেন- ‘নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফিরদাউস জান্নাত। সেখানে তারা চিরকাল থাকবে।’ (সূরা আল কাহফ : ১০৭-১০৮)

আল্লাহ তায়ালা কুরআনের অন্যত্র বলেন- ‘যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারা হবে ওই জান্নাতের অধিবাসী, যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। তারা সেখানে চিরদিন বসবাস করবে। এটিই হলো বড় পুরস্কার।’ (সূরা বুরুজ-১১) আমাদের প্রিয় নবী সা: বলেছেন, ‘যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ- সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি ও মুসলিম)
ঈমানের দৌলত প্রদান করার মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদের ওপর মহা অনুগ্রহ করেছেন। চিরকালীন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। কেননা, বেঈমান কাফিররা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। তারা চিরকাল দোজখের শাস্তি ভোগ করবে। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন- ‘যারা (কাফের) অবিশ্বাস করে ও আমার নিদর্শনকে মিথ্যাজ্ঞান করে, তারাই অগ্নিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।’ (সূরা আল বাকারাহ-৩৯) আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন- ‘যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও তার পরিবর্তে দেয়া হয়, তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তাওবাহ কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। পক্ষান্তরে তাদের কোনোই সাহায্যকারী নেই।’ (সূরা আলে ইমরান-৯১)

একজন মু’মিনের কাছে শ্রেষ্ঠ অর্জন ও শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। তাই প্রত্যেক মু’মিন-মুসলমানের প্রধান দায়িত্ব হলো ঈমানের প্রতি যতœবান হওয়া।

লেখক :

  • সাকী মাহবুব

সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, পাংশা, রাজবাড়ী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com