বৃহস্পতিবার, ১০:২১ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

জবির প্রথম নারী ভিসি সাদেকা হালিম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান ড. সাদেকা হালিম।

তিনি এ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ভিসি হিসেবে নিয়োগ পেলেন এবং এ বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পাওয়া প্রথম কোনো নারী তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।

অধ্যাপক সাদেকা হালিম মরহুম ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক ইমদাদুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি মারা গেছেন।

অধ্যাপক সাদেকা হালিম তথ্য কমিশনের প্রথম নারী কমিশনার ছিলেন। জাতীয় শিক্ষানীতি-২০১০–এর প্রণয়ন কমিটিরও সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক এই ডিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ১৯৮৮ সালে। তিনি কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তার বাবা অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com