রবিবার, ১১:০৯ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৬১ বার পঠিত

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড দল। তিন ব্যাটারের সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার আমস্টেলভিনে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪৯৮ রান করে নতুন এ রেকর্ড গড়ে ইয়োইন মরগানের নেতৃত্বধীন ইংল্যান্ড দল।

অবশ্য এর আগের রেকর্ডটিও ছিল তাদের দখলেই। ২০১৮ সালে নিজ মাঠ ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান করে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি করেছিলেন ইংলিশরা।

শুক্রবারের ম্যাচে জস বাটলার মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত থাকেন। তিনি ছাড়াও সেঞ্চুরি করেছেন ফিল সল্ট ও ডেভিড মালান।

এ ছাড়া ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন ১৭ বলে হাফ সেঞ্চুরি করেছেন ছয় নম্বরে ব্যাট করতে নামা লিয়াম লিভিংস্টোন। সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরিতে যৌথভাবে বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় স্থানে আছেন লিভিংস্টোন।

সূত্র : এএফপি/বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com