বুধবার, ০৪:০৬ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায়

যশোরে গলায় ফাঁস দিয়ে বাবার, ট্রেনে ঝাঁপ দিয়ে ছেলের আত্মহত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৫৭ বার পঠিত

যশোরে বাবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে সদর উপজেলার সুলতানপুরে এ ঘটনা ঘটে।

পারিবারির কলহের জের ধরে ওই গ্রামের মাঠের মধ্যে বাবা সিরাজুল ইসলাম (৬০) মেহগনি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাবার আত্মহত্যার খবর শুনে ছেলে সোহেল হোসেন (২৮) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সতীঘাটা রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বাবা-ছেলের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম।

তিনি জানান, সিরাজুল ইসলামের একমাত্র ছেলে সোহেল। তাদের পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। পারিবারিক কলহের কারণে শুক্রবার দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে মেহগনি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বাবা প্রথমে আত্মহত্যা করেছেন। এ খবর শুনে ছেলে দুপুর ৩টার দিকে চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন। তাদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

এদিকে, একই দিনে বাবা-ছেলের আত্মহত্যার ঘটনায় সুলতানপুর গ্রামের মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com