শুক্রবার, ১১:১৮ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১০৮ বার পঠিত

আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, চিনি আমদানিতে কর কমাতে এনবিআরকে চিঠি দেয়া হলেও ডলারের দাম বাড়ার কারণে তা সম্ভব হয়নি। এদিকে দেশেও চিনির উৎপাদন হচ্ছে না। ভারতীয় চিনি আমদানিও রয়েছে বন্ধ। তাই আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই।

আজ বুধবার সকালে রংপুর নগরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি শীতকালীন শাকসবজি, চাল, তেল, ডাল, আলু, মুরগিসহ অনেক খাদ্যপণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে বলেও মন্তব্য করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এই নির্বাচন নিজের জন্য নয়। এটা নৌকার নির্বাচন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই আসনে যাকে মনোনয়ন দিতেন আমি তার পক্ষেই কাজ করতাম। তবে রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। সুতরাং উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই। গ্যাস এসেছে উত্তরে। অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য রংপুরের নামে একটি ইপিজেড বাস্তবায়নে চিঠি চালাচালি চলছে। নির্বাচন শেষে আগামী বছর প্রধানমন্ত্রী সদয় হয়ে এ ঘোষণা তিনি নিজেই দেবেন বলে আশা করি।

এ সময় আগামী পাঁচ বছরের মধ্যে শিক্ষা, চাকরি, যোগাযোগ, স্বাস্থ্য ও ভারী শিল্প স্থাপনের মধ্য দিয়ে রংপুর অনন্য স্থানে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com