শনিবার, ১০:২৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

‘তাহলে চলো শুরু হোক, তুমি আর আমি’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

অবশেষে বিয়ের ছবি শেয়ার করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সোমবারই টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বিয়ে করেছেন পিয়া চক্রবর্তীকে। সঙ্গীতশিল্পী তথা সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া এর আগে অনুপম রায়ের স্ত্রী ছিলেন। ২০২১ সালে দুজনের বিচ্ছেদ হয়। এর কিছু সময় পর থেকেই পরমব্রত ও পিয়ার প্রেমের জল্পনা শোনা যায়।

সোশাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে ভালোবাসায় ভরা বার্তা দেন পরমব্রত। অভিনেতা লেখেন, ‘তাহলে চলো শুরু হোক, তুমি আর আমি… সন্ধ্যা যখন আকাশে ছড়িয়ে পড়েছে।’

ইনস্টাগ্রামে বিয়ের তিনটি ছবি শেয়ার করেন অভিনেতা। ছবিগুলোয় পরম ও পিয়া দুজনকেই হাস্যোজ্জ্বল দেখাচ্ছে।

গতকাল সোমবার বিকেলে ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়ের পর্ব সারেন পরমব্রত-পিয়া। অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২১ সালে অনুপম ও পিয়া বিচ্ছেদ হয়। ওই বছর ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের ত্রাণ বিতরণে যান পিয়া ও পরমব্রত। এই সফরেই পরম-পিয়ার বন্ধুত্ব বাড়ে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com