মঙ্গলবার, ০৬:৫২ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

স্বতন্ত্র মনোনয়নপত্র কিনলেন ডাক্তার মুরাদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২২২ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও বর্তমান এমপি মো: মুরাদ হাসান।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে মুরাদ হাসানের পক্ষে এ মনোনয়ন ফরম কিনেন পৌর যুবলীগের সদস্য মো: মুখলেছুর রহমান।

এ বিষয় মোখলেছুর রহমান বলেন, আমি মুরাদ হাসান এমপির অনুমতিক্রমেই এ মনোনয়ন ফরম কিনেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাখাওয়াৎ হোসেন জানান, আজকে প্রথম একটিমাত্র মনোনয়ন বিক্রি করেছি। সেটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিনেছেন মো: মুরাদ হাসান।

উল্লেখ্য, ডা: মুরাদ ২০০৮ সালের নবম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামালপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তারপর ১৯ মে ২০১৯ থেকে ৭ ডিসেম্বর ২০২১ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালের ৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে মুরাদ হাসানের সাথে চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও নায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপ ভাইরাল হয়। যেখানে তিনি মাহিয়া মাহির সাথে অশ্লীলভাবে কথা বলেন এবং তার কাছে যেতে বলেন। ওই কথোপকথনে মাহিকে ধর্ষণের হুমকি দেয়ার পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন মুরাদ। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়। বিষয়টি দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়। যার পরিপ্রেক্ষিতে তিনি সে বছরের ৭ ডিসেম্বর ইমেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তবে পদত্যাগের জন্য তিনি ‘ব্যক্তিগত কারণের’ কথা উল্লেখ করেন।

পরে তাকে প্রতিমন্ত্রী ও জামালপুর জেলার আওয়ামী লীগের কমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পদত্যাগ প্রাপ্তের পর তিনি দেশ ত্যাগ করে কানাডায় চলে যান। কানাডায় প্রবেশ না করতে পেরে দুবাই হয়ে তিনি ১২ ডিসেম্বর ২০২১ বাংলাদেশে ফিরে আসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com