বৃহস্পতিবার, ০২:২৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

নেছারাবাদে ইজিবাইকের ধাক্কায় নারীশ্রমিক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

পিরোজপুরের নেছারাবাদে ইজিবাইকের ধাক্কায় মিনতি সিকদার (৫০) নামে এক নারী শ্রমিকের মুত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার ইন্দুরহাট-দৈহারী সড়কের বেলেডাঙ্গা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিনতি দৈহারি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছৈলাবুনিয়া গ্রামের রামকৃষ্ণ সিকদারের স্ত্রী। দৈহারী ইউনিয়নের ইউপি সদস্য রাজিব সিকদার জানান, ঘটনার দিন সকালে মিনতি ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের ওই নারী শ্রমিক কাজে যান।

পথে বেলেডাঙ্গা এলাকায় পৌঁছলে ইন্দুরহাটগামী একটি ইজিবাইক পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ওয়াহিদুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার পুর্বেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ এবং ঘাতক ইজিবাইকচালক মো. হালিমকে থানায় নিয়ে গেছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম সরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com