বুধবার, ০৫:১৬ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

নৌকার মনোনয়ন পেলেন সাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগেই জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন।

গতবারের মতো এবারও নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে মনোনয়ন ফরম কেনেন সাকিব। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

রোববার সংবাদ সম্মেলন করে সারা দেশে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্মাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ২০০৬ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় সাকিব আল হাসানের। জাতীয় দলের হয়ে ২৪৭টি ওয়ানডে, ১১৭টি টি-টোয়েন্টি আর ৬৬টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ব্যাট হাতে ইতোমধ্যে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৪০৬ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর বল হাতে ৪৩০ ম্যাচে সাকিব শিকার করেন ৬৯০ উইকেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com